West Bengal Live Update News: শনিবার ডায়মন্ড হারবার যাচ্ছেন শুভেন্দু, আজ থেকে শুরু চিংড়িঘাটা মেট্রোর কাজ | West Bengal Live Update on 15 May Today
কলকাতা : আজ থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হচ্ছে। গড়িয়া-বিমানবন্দর রুটে বাকি ৩৬৬ মিটার অংশে কাজ হবে। মোট দুই দফায় কাজ হবে। আজ রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে চিংড়িঘাটা মোড়ে। আবার ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে, আজ বিধানসভায় স্পিকার নির্বাচন। বিজেপির পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। এদিকে, আজই বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠক রয়েছে। বৈঠকের নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকবেন সব বিজেপি বিধায়ক। এদিকে, শনিবার ডায়মন্ডহারবার যাচ্ছেন শুভেন্দু অধিকারী।