Rekha Patra: পাচার রুখতে অ্যাকশন রেখা পাত্রের, গরুবোঝাই গাড়ি আটকালেন বিধায়ক | Rekha Patra Stops Cattle Laden Truck in Hingalganj, Police Launch Probe Into Alleged Illegal Cow Trade - 24 Ghanta Bangla News
Home

Rekha Patra: পাচার রুখতে অ্যাকশন রেখা পাত্রের, গরুবোঝাই গাড়ি আটকালেন বিধায়ক | Rekha Patra Stops Cattle Laden Truck in Hingalganj, Police Launch Probe Into Alleged Illegal Cow Trade

Spread the love

গরুবোঝাই গাড়ি আটকালেন বিধায়ক রেখা পাত্র। জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় গাড়ি বোঝাই করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছয় হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। সঙ্গে সঙ্গে ওই গরু বোঝাই গাড়িটি আটকে তার থেকে গরুগুলি নামিয়ে দেন তিনি। তারপর ওই সমস্ত গরুগুলো রাস্তার পাশে একটি গাছের ছায়া জায়গায় বেঁধে রেখে বিচুলি ও জল খাওয়ার ব্যবস্থা করেন। রেখা পাত্রের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গরু অবৈধ ভাবে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।” ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ওই গরু বোঝাই ট্রাকের কী কী নথি রয়েছে, গরুগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে  তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *