মোদী-শুভেন্দুর কনভয়ে কাটছাঁট, তেলের দামবৃদ্ধি নিয়ে সতর্কবার্তা RBI গভর্নরের - 24 Ghanta Bangla News
Home

মোদী-শুভেন্দুর কনভয়ে কাটছাঁট, তেলের দামবৃদ্ধি নিয়ে সতর্কবার্তা RBI গভর্নরের

Spread the love

শুভেন্দু নিজে কনভয় ছোট করলেও অন্য মন্ত্রীদের উপরে তিনি জোর করে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না। মুখ্যমন্ত্রীর কথায়, ‘জনতার স্বার্থে প্রধানমন্ত্রী এই পদক্ষেপ করেছেন। কিন্তু এটা বাধ্যতামূলক নয়। প্রধানমন্ত্রী কাউকে এটা মানতেই হবে, তা বলেননি।’ শুভেন্দু কনভয়ের বহর ছোট করায় রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল গণপরিবহণ ব্যবহার করার পরিকল্পনা করেছেন। বিধানসভায় নিজের কক্ষে তিনি বলেন, ‘আমার কনভয় নেই। আমার নিজের গাড়ি এবং পুলিশের এসকর্ট থাকে। আমি মনে করি, আমরা যাঁরা সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছি, তাঁরা সপ্তাহে এক–দু’দিন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেই পারি। যাঁদের দু’–তিনটি গাড়ি রয়েছে, তাঁরা সপ্তাহে এক–দু’দিন মেট্রো অথবা বাসে যাতায়াত করতে পারেন।’ বিধানসভায় শপথ নিতে গেরুয়া শিবিরের অনেক বিধায়ক এ দিন এমএলএ হস্টেল থেকে সরকারি বাসে চেপেই বিধানসভায় এসেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *