জোড়াফুলের ভরাডুবির পরে সরব জেলার পুরোনো কর্মীরা - 24 Ghanta Bangla News
Home

জোড়াফুলের ভরাডুবির পরে সরব জেলার পুরোনো কর্মীরা

Spread the love

সুমন ঘোষ, খড়্গপুর

নির্বাচনে ভরাডুবির পরে এ বার মুখ খুলতে শুরু করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের নেতা-কর্মীদের অনেকেই। কেউ দলকে ‘কর্পোরেট’ বলছেন তো কারও অভিযোগের তির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। যাঁরা এই অভিযোগ করছেন, তাঁরা প্রত্যেকেই কিন্তু দলের পুরোনো কর্মী। তাঁদের অনেকেই দলের জন্মলগ্ন থেকে আছেন। কঠিন সময়ে দলের সর্বোচ্চ নেতা-নেত্রীদের সম্পর্কে প্রকাশ্যে বিষোদগার করায় বিড়ম্বনা বাড়ছে তৃণমূলে। দলের নেতা-কর্মীদের একাংশ বলছেন, ‘এখন তৃণমূলকে টিকিয়ে রাখাই কঠিন হবে। কারণ, দলেরই নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তীব্র ক্ষোভে ফুঁসছেন তৃণমূলের বিরুদ্ধে।’ তাই ফল ঘোষণার পর থেকে কোনও তৃণমূলের নেতা-কর্মীকে সে ভাবে আর রাস্তায় দেখা যায়নি!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *