টুটু বসুর প্রয়াণে শোকের ছায়া, শ্রদ্ধা জানাতে হাজির বিভিন্ন স্তরের মানুষরা - 24 Ghanta Bangla News
Home

টুটু বসুর প্রয়াণে শোকের ছায়া, শ্রদ্ধা জানাতে হাজির বিভিন্ন স্তরের মানুষরা

Spread the love

টুটু বসুর নাতি অরিঞ্জয় বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যাঁরা দাদুকে চেনেন তাঁরা সকলেই জানেন ওনার ব্যক্তিত্ব কতখানি। দাদা হিসেবেই দাদু চিরকাল থেকেছেন। রাজার মতো মোহনবাগান, ব্যবসা ও আমাদের পরিবারকে আগলে রেখেছে। আর চলে যাওয়াটাও রাজার মতো। সোমবার দুপুরে নিজের রুটিন মতো পরোটা, পায়েস খেয়েছেন। আমার মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। দুপুরে ঘুমিয়েছেন, বিকেলে তিনি আর সাড়া দেননি। এর থেকে রাজকীয় বিদায় আর কী হতে পারে একজনের?’

এর পর মোহনবাগান ক্লাবে নিয়ে যাওয়া হলে সেখানে ভিড় উপচে পড়ে। রাজনীতি ভুলে শাসক বিরোধী সকলে এক হয়ে যান। শুভেন্দু অধিকারী ও শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশাপাশি সেখানে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ, সিপিএম নেতা শতরূপ ঘোষ, বাংলার কোচ সঞ্জয় সেন, CAB সচিব সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা সহ প্রাক্তন ফুটবলাররা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *