No Vehicle Day: ঘোষণা হল 'No Vehicle Day'-র, সপ্তাহে একদিন কী কী নিয়ম মানতে হবে? | Uttar pradesh announces no vehicle day once a week what rules will people have to follow - 24 Ghanta Bangla News
Home

No Vehicle Day: ঘোষণা হল ‘No Vehicle Day’-র, সপ্তাহে একদিন কী কী নিয়ম মানতে হবে? | Uttar pradesh announces no vehicle day once a week what rules will people have to follow

Spread the love

লখনউ: বড়সড় জ্বালানি সঙ্কটের মুখে দেশ। ইরান-আমেরিকা সংঘর্ষের জেরে বিশ্ব জুড়েই জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। ভারতও তার ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi) জ্বালানি বাঁচাতে গণপরিবহন ব্যবহারে জোর দিয়েছেন। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে, কার পুলিং অর্থাৎ গাড়িতে একাধিক যাত্রী নিয়ে আসার কথা বলেছেন। এবার জ্বালানি সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে প্রথম পদক্ষেপ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের। ঘোষণা করা হল ‘নো ভেহিকেল ডে’ (No Vehicle Day)। 

নো ভেহিকেল ডে-

উত্তর প্রদেশ সরকারের তরফে সাপ্তাহিক নো ভেহিকেল ডে ঘোষণা করা হয়েছে। কী হবে তাতে? মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধিদের সপ্তাহে নির্দিষ্ট একদিন পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবহার করতে হবে। তারা নিজস্ব গাড়ি বা কনভয় ব্যবহার করতে পারবেন না। তবে ব্যবহার করা যাবে ইলেকট্রিক গাড়ি। জোর দেওয়া হয়েছে সাইক্লিং এবং কার পুলিং-এর উপরে।

শোনা যাচ্ছে, খুব দ্রুত একই পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিও।

যোগীর নির্দেশ-

প্রধানমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ওয়ার্ক ফ্রম হোমের কথা বলেছেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নির্দেশ দিয়েছেন যে উত্তর প্রদেশ সরকারের সচিবালয় এবং ডিরেক্টরেট-এর যাবতীয় মিটিংয়ের ৫০ শতাংশ অনলাইনে করতে হবে।

মুখ্যমন্ত্রী নিজে কনভয়ের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন। অন্যান্য মন্ত্রী এবং আমলাদের কনভয় এবং গাড়ির সংখ্যাও ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন যোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *