Mouni Roy and Suraj Nambiar Divorce and Separation Facts: সুরজের বিরুদ্ধে আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ! ভাঙনের পথে মৌনী-সুরজের সংসার | Is Mouni Roy Heading for a Divorce? Shocking Allegations Against Husband Suraj Nambiar Surface
কে এই সুরজ নাম্বিয়ার?
Image Credit: tv9 network
মৌনী রায় (Mouni Roy) এবং দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সূরজ নাম্বিয়ারের সেই রূপকথার বিয়ে কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? গোয়ার সমুদ্রসৈকতে মালায়য়ালি এবং বাঙালি রীতির সেই নজরকাড়া বিয়ের রেশ কাটতে না কাটতেই টিনসেল টাউনে এখন মন খারাপের সুর। মঙ্গলবার সকাল থেকে সোশাল মিডিয়ায় যে ঝড় উঠেছে, তাতে স্পষ্ট ইঙ্গিত মৌনী ও সূরজের চার বছরের সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। শুধু বিচ্ছেদ নয়, সুরজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো শুনলে যে কেউ চমকে উঠতে পারেন।
কথায় আছে আগুন না লাগলে ধোঁয়া ওঠে না— আর এই আগুনের সূত্রপাত ইনস্টাগ্রামে। নেটিজেনরা লক্ষ্য করেছেন, মৌনী এবং সুরজ একে অপরকে আনফলো করে দিয়েছেন। শুধু তাই নয়, সুরজ তাঁর প্রোফাইল থেকে বিয়ের অধিকাংশ ছবি ডিলিট বা আর্কাইভ করে ফেলেছেন। বর্তমানে সেলিব্রিটি মহলে কোনও সম্পর্কের ইতি ঘটার প্রথম সংকেত আসে এই সোশাল মিডিয়া থেকেই। ভক্তদের মনে প্রশ্ন জাগে, ‘সবকিছু কি তবে শেষ?’
জনপ্রিয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মৌনী এবং সুরজ এখন আর এক ছাদের তলায় থাকছেন না। তাঁরা ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন। সূত্রের খবর, সুরজ নাকি স্রেফ খ্যাতির নেশায় মৌনীকে ব্যবহার করেছেন। বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে মৌনীর নাম ও পরিচিতিকে কাজে লাগিয়েছেন তিনি। আরও অভিযোগ উঠেছে যে, সম্পর্কের থাকাকালীন সূরজ নাকি মৌনীর উপার্জিত অর্থ নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন। অর্থাৎ, মৌনীকে স্রেফ একটি ‘মই’ হিসেবে ব্যবহার করে নিজের কার্যসিদ্ধি করেছেন সুরজ – এমনটাই দাবি করছে ঘনিষ্ঠ মহল।
কে এই সুরজ নাম্বিয়ার?
যাঁকে ঘিরে এত বিতর্ক, সেই সুরজ আদতে কে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই ব্যাঙ্গালোর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর, এখন সুরজ দুবাইয়ের একজন প্রতিষ্ঠিত ইনভেস্টমেন্ট ব্যাংকার। দুবাইয়ের বড় একটি সংস্থার ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। বিয়ের সময় শোনা গিয়েছিল তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা। ২০১৯ সালে দুবাইয়ে একটি ট্রিপে গিয়ে মৌনীর সঙ্গে তাঁর প্রেম হয়। তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের ২৭ জানুয়ারি তাঁরা বিয়ে করেছিলেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, যার নিজের এত সম্পত্তি, তিনি কেন মৌনীর অর্থ ব্যবহার করবেন? যদিও সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
২০২১-এ করোনা অতিমারির সময় মৌনী দীর্ঘ সময় দুবাইয়ে কাটিয়েছিলেন সুরজের সঙ্গে। সেই সময় থেকেই তাঁদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। কেরিয়ারের মধ্যগগনে থাকা মৌনী ‘ব্রহ্মাস্ত্র’-এর সাফল্যের পর বলিউডে আরও শক্ত জায়গা করে নিয়েছেন। অথচ ব্যক্তিগত জীবনে তিনি কি চরম প্রতারণার শিকার হলেন? যদিও এখনও পর্যন্ত মৌনী বা সুরজ কেউই আইনি বিচ্ছেদ বা এই অভিযোগগুলো নিয়ে কোনও সরকারি বিবৃতি দেননি।
উল্লেখ্য, এই সমস্ত খবরই বিভিন্ন মিডিয়া রিপোর্টের ভিত্তিতে পাওয়া। মৌনী বা সুরজ এখনও কোনও বক্তব্য পেশ করেননি। তবে ইনস্টাগ্রামের ওই রহস্যময় গতিবিধি এবং ঘনিষ্ঠ মহলের দাবি যদি সত্যি হয়, তবে বলিউডের আরও একটি সুখী গৃহকোণ অকাল বিচ্ছেদের সাক্ষী হতে চলেছে।