Gold Price import Duty Increases | একলাফে দ্বিগুনেরও বেশি বাড়ল সোনা-রুপোর আমদানি শুল্ক
বিদেশ থেকে সোনা ও রুপোর আমদানি কমাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। বুধবার সরকারি নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছে, সোনা ও রুপোতে আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হলো ১৫ শতাংশ। মনে করা হচ্ছে, সরকারের এমন পদক্ষেপের মূল উদ্দেশ্য বাইরে থেকে মূল্যবান ধাতুর আমদানি কমানো এবং দেশে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপর চাপ কমানো।