রাস্তায় পড়ে জঞ্জাল, কাউন্সিলারকে সজলের এক ফোনেই বদলে গেল ছবি - 24 Ghanta Bangla News
Home

রাস্তায় পড়ে জঞ্জাল, কাউন্সিলারকে সজলের এক ফোনেই বদলে গেল ছবি

Spread the love

এই সময়, বরাহনগর: রাস্তায় জঞ্জাল থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তা নজরে আসে বরাহনগরের জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষের। সঙ্গে সঙ্গে তিনি তৃণমূল কাউন্সিলারকে ফোন করতেই সরে যায় জঞ্জালের স্তূপ। সেই ছবি নিজের ফেসবুকে দিয়ে সজল লিখেছেন, ‘উন্নয়নের স্বার্থে মিলেমিশে কাজ করব। তবে মিলেমিশে বিজেপি করব না কিন্তু।’ বিজেপি বিধায়কের পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় তিনি যেমন শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন সজল, তেমনই অনেকে মজার ছলে নিজের মতামত ব্যক্ত করেছেন। অনেকেই বলেছেন, এই সৌজন্য বজায় থাক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *