প্রাক্তন মন্ত্রী সুজিতকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি, আদালতে দর্শানো হলো তিন কারণ - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তন মন্ত্রী সুজিতকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি, আদালতে দর্শানো হলো তিন কারণ

Spread the love

সুজিতের বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ এনেছে ইডি। তাদের বক্তব্য, তৃণমূল নেতা নানা সময়ে তদন্তে অসহযোগিতা করেছেন। বার বার তলব করা সত্ত্বেও হাজিরা দেননি। দমদম পুরসভায় যে ১৫০ জন চাকরিপ্রার্থীর নামের সুপারিশ করা হয়েছিল, তার মধ্যে অন্তত ৪০ জনের নাম সুপারিশ করেছিলেন সুজিত। পাশাপাশি, নিয়োগ মামলায় ধৃত ⁠অয়ন শীলের কাছে থেকে যে সব ‘তথ্যপ্রমাণ’ মিলেছে, তাতেও সুজিত-যোগের ‘প্রমাণ’ মিলেছে বলেই দাবি ইডির।

ইডির আরও দাবি, সুজিত এবং তাঁর পরিবারের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট খতিয়ে দেখে কোটি কোটি টাকা ডিপোজিটের হিসাবও মিলেছে। কিন্তু অন্তত ৮ কোটি টাকার সম্পত্তির হিসাব দেখাতে পারেননি বিধাননগরের প্রাক্তন বিধায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই সব লেনদেনে সুজিতের পরিবারের সদস্যেরাও উপকৃত হয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *