Domkol New: পালাবদলের পরই ডোমকলে দলে-দলে ভাঙন | Domkol: TMC left and join in congress in domkol - 24 Ghanta Bangla News
Home

Domkol New: পালাবদলের পরই ডোমকলে দলে-দলে ভাঙন | Domkol: TMC left and join in congress in domkol

Spread the love

মুর্শিদাবাদ: ডোমকল থেকেই খাতা খুলেছে সিপিএম (CPIM)। সেখানে কার্যত ধুলিস্যাৎ হয়ে গিয়েছে তৃণমূল। আর গোটা রাজ্যে পালা বদল হতেই পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। শক্তিবৃদ্ধি কংগ্রেসের ডোমকলে তৃণমূলে বড় ভাঙন। প্রধান সহ সদস্যদের যোগদান কংগ্রেসে।

জানা যাচ্ছে, অনাস্থা ভোটের আগেই দল ছাড়লেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান সকিনা বিবি। তাঁর স্বামী অর্থাৎ অঞ্চল সহ-সভাপতি রিন্টু মণ্ডল-সহ একাধিক সদস্য। মঙ্গলবার অর্থাৎ আজ কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।
জানা গিয়েছে, ডোমকলের ৮ নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সকিনা বিবির বিরুদ্ধে আগামী ২০ মে অনাস্থা ভোট নির্ধারিত রয়েছিল। তার আগেই প্রধান সহ একাধিক সদস্যের তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

বিরোধীদের দাবি, জেলাজুড়ে তৃণমূলের সংগঠন ভেঙে পড়ছে। আর সেই কারণেই নেতাকর্মীদের একাংশ এখন দল ছাড়তে শুরু করেছেন। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েতের ভিত নড়ে যাওয়ায় ডোমকলে শাসকদলের অন্দরে বাড়ছে অস্বস্তি।

কংগ্রেস নেতা বলেন, “তৃণমূলের প্রায় ১১ জন আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। রিন্টু মণ্ডল সক্রিয় তৃণমূল নেতা। তিনিও তৃণমূলের সক্রিয় কর্মী। তাঁদের সম্মান দিয়েই দলে যোগদান করালাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *