‘আমাকে বলির পাঁঠা করা হয়েছে’, বিস্ফোরক শতদ্রু
২০২৫ সালে ডিসেম্বর মাসে GOAT ট্যুরের অংশ হিসেবে লিওনেল মেসি এসেছিলেন ভারতে। কলকাতায় হয়েছিল চূড়ান্ত বিশৃঙ্খলা। উত্তাল হয়ে উঠেছিল যুবভারতী স্টেডিয়াম। এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আয়োজক শতদ্রু দত্ত। জানালেন তখনকার প্রশাসন ও রাজ্য পুলিশের অব্যবস্থা ঢাকতে তাঁকে ‘বলির পাঁঠা’ করা হয়েছিল। বিশৃঙ্খলার জেরে মেসি অস্বস্তি অনুভব করেন বলে জানিয়েছেন শতদ্রু। এমনকী তাঁকে গ্রেপ্তারির প্রতিবাদ করেছিলেন মেসি নিজে, এমনটাই দাবি শতদ্রুর।