Fifa World Cup : মিটল জটিলতা? ২০২৬ বিশ্বকাপ খেলতে আয়োজক দেশগুলোর কাছে বড় শর্ত ইরানের! | Will Iran Play in World Cup 2026? Football Chief Mehdi Taj Issues Bold Visa Ultimatum
Iran Confirms 2026 World Cup Interest Amid Diplomatic StandoffImage Credit: Getty Images
কলকাতা : সদ্যই কেটেছে জটিলতা। বিশ্বকাপ (Fifa World Cup) খেলা নিয়ে নিজেদের মতপ্রকাশ করেছে ইরান (Iran) । জানিয়েছে, ২০২৬ এর বিশ্বকাপ খেলা নিয়ে তারা আগ্রহী। ২০২৬ বিশ্বকাপ খেলতে চায় ইরান। তবে, এবার বিশ্বকাপ খেলা নিয়ে বেশ কিছু শর্ত রেখেছে ইরানের ফুটবল ফেডারেশন। রবিবার একটি বিবৃতি দিয়ে ইরান জানিয়েছে নিজেদের অবস্থান।
রবিবার ইরান জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে ইরান খেলবে কিন্তু তাদের দলের সকল সদস্য, ফুটবলার ও কর্তাদের যেন যোগ্য সম্মান দেওয়া হয়। এমনকি, ইরানের সামরিক বাহিনীর শাখা বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কপ্স-এর (Islamic Revolutionary Guard Cops) যেসব সদস্য দলের সঙ্গে জড়িত, তাঁদের সবাইকে ভিসা দিতে হবে। ফুটবল প্রেসিডেন্ট মেহদী তাজ (Mehdi Taaz) জানালেন,”জাতীয় দলের প্রতি ফুটবলার, টেকনিক্যাল স্টাফ, আইআরজিসির সদস্য – প্রত্যেকের ভিসা নিশ্চিত করতে হবে। তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করাও আবশ্যক।”
জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে কানাডাতে (Canada) অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের অধিবেশনে এই কারণে ঢুকতে দেওয়া হয়নি মেহদীকে। কানাডা জানিয়েছিল, যেহেতু তারা আইআরজিসি-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে শনাক্ত করেছে তাই তারা মনে করছে, মেহদীর সঙ্গে আইআরজিসির সম্পর্ক আছে। তাই মেহদীকে ভিসা দেওয়া হয়নি।
অতীতে এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরী হওয়ার ফলে ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরী হয়েছিল। ইরানকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ইরান বিশ্বকাপে খেলবে। ট্রাম্পও ইরানকে স্বাগত জানিয়েছেন। তবে ভিসা পাওয়ার এই বিষয়টি মিটে গেলেই অনেক বিতর্কের পর বিশ্বকাপে নামতে দেখা যাবে ইরানকে।