CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর দফতরে ২ যুগ্ম সচিব নিয়োগ, আনা হল আরও ৭ WBCS অফিসারকে - Bengali News | 2 Joint Secretaries Appointed to CMO, 7 More WBCS Officers also Brought in - 24 Ghanta Bangla News
Home

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর দফতরে ২ যুগ্ম সচিব নিয়োগ, আনা হল আরও ৭ WBCS অফিসারকে – Bengali News | 2 Joint Secretaries Appointed to CMO, 7 More WBCS Officers also Brought in

Spread the love

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: PTI

কলকাতা: শনিবার শপথ নিয়েছেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের পরই প্রশাসনিক রদবদল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরে নতুন আমলাদের আনা হচ্ছে। এবার মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হল দুই তরুণ আইএএস অফিসারকে। একইসঙ্গে ৭ WBCS অফিসারকেও আনা হল মুখ্যমন্ত্রীর দফতরে।

মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব হলেন ২০১৯ ব্যাচের আইএএস পি প্রমোথ। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন তিনি। আর ২০২০ ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তল মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব হলেন। তিনি পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক ছিলেন।

এছাড়া ৭ জন WBCS অফিসারকে মুখ্যমন্ত্রীর দফতরে সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। ওই সাত জনের মধ্যে রয়েছেন নির্বাচন-পর্বে ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত সুরজিৎ রায়। ভোট-পর্বে তৃণমূল অভিযোগ করেছিল, সুরজিৎ নন্দীগ্রামের বিডিও থাকাকালীন শুভেন্দু-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই সুরজিৎকে এবার সিএমও-তে নিয়োগ করা হল। এছাড়া ডায়মন্ড হারবারের এসডিও অয়ন দত্তগুপ্ত, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি রাজর্ষি নাথদের সিএমও-তে নিয়োগ করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *