‘শীঘ্রই যুদ্ধ শেষ হতে পারে’, রাশিয়া ইউক্রেন সংঘর্ষে ইতি টানার ইঙ্গিত পুতিনের, শান্তিচুক্তি কবে?
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়ে পুতিন বলেন, ‘আমার মনে হচ্ছে, যুদ্ধ শেষ হতে চলেছে।’ এই নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। পুতিন বলেন, ‘শান্তিচুক্তির শর্ত নিয়ে দুই পক্ষ একমত হলেই বৈঠক সম্ভব।’ ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসতেও তিনি রাজি বলে জানিয়েছেন পুতিন। তবে সবার সঙ্গে নয়। জার্মানির চ্যান্সেলারের নাম নিয়েছেন তিনি। পুতিন বলেছেন, ‘গারহার্ড শ্রোডিঙ্গারের সঙ্গে বসতে আপত্তি নেই।’
এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জ়েলেনস্কি। তবে ব্যঙ্গ করতেও ছাড়েননি। তাঁর কথায়, ‘প্যারেডে কোনও অসুবিধা নেই। রেড স্কোয়্যার আমাদের লক্ষ্য নয়।’ তিনি বোঝাতে চেয়েছেন, ইউক্রেন চাইলেই হামলা চালাতে পারত, কিন্তু তেমন কোনও পদক্ষেপ করেনি।