ফ্যাশন ডিজ়াইনের দুনিয়া থেকে রাজ্যের প্রশাসক ‘পুপাই’, মেয়ে মন্ত্রী হতেই চোখে জল বাবার - 24 Ghanta Bangla News
Home

ফ্যাশন ডিজ়াইনের দুনিয়া থেকে রাজ্যের প্রশাসক ‘পুপাই’, মেয়ে মন্ত্রী হতেই চোখে জল বাবার

Spread the love

বার্নপুরের ইস্পাত নগরীর ছিমছাম পরিবেশে বড় হওয়া সেই ছোট্ট মেয়েটির ডাকনাম ‘পুপাই’। বাবা অশোক রায় আসানসোল শিল্পাঞ্চলের নামী চিকিৎসক। পরিবারের ইচ্ছে ছিল, মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পুপাইয়ের মনে সব সময়েই ছিল সৃজনশীল কিছু করার টান। আসানসোলের লোরেটো স্কুলে পড়াশোনার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে তিনি পাড়ি দিয়েছিলেন ফ্যাশন ডিজ়াইনিংয়ের জগতে। বিড়লা ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সেরে নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন গ্ল্যামার দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র। মুম্বই থেকে কলকাতার প্রথম সারির তারকাদের চলচ্চিত্রে অভিনয়ের পোশাকে যাঁর জাদুর ছোঁয়া থাকত, সেই মানুষটিই ২০১৯–এ যখন হঠাৎ বিজেপিতে যোগ দিলেন, তখন অনেকেই তা সহজ ভাবে নিতে পারেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *