Sayak Chakraborty: পার্কস্ট্রিট রেস্তোরাঁ কাণ্ড অতীত, নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে 'VIP' সায়ক - Bengali News | Park street restaurant controversy ends actor sayak chakraborty invited as vip to new cm oath taking ceremony - 24 Ghanta Bangla News
Home

Sayak Chakraborty: পার্কস্ট্রিট রেস্তোরাঁ কাণ্ড অতীত, নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে ‘VIP’ সায়ক – Bengali News | Park street restaurant controversy ends actor sayak chakraborty invited as vip to new cm oath taking ceremony

Spread the love

সময় চাকা ঘোরে, আর রাজনীতির আঙিনায় সেই ঘূর্ণন যেন আরও বেশি নাটকীয়। মাত্র চার মাস আগে যিনি নেটপাড়ার রোষানলে পড়ে ‘অন্তর্ধান’ হয়েছিলেন, সেই অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীই এখন নতুন সরকারের বিশেষ আমন্ত্রিত। শনিবার ব্রিগেডের ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে ‘ভিআইপি’ কার্ড হাতে তাঁর উপস্থিতি ঘিরে এখন সোশাল মিডিয়ায় চর্চা তুঙ্গে।

শুক্রবার রাতে সায়ক যখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজকীয় আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করে লেখেন, “এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের অনুষ্ঠানে ডাক পেলাম। কোনও মিছিলে না হেঁটে,” তখনই যেন মৌচাকে ঢিল পড়ে। মুহূর্তের মধ্যে ধেয়ে আসে নেটিজেনদের শ্লেষাত্মক মন্তব্য। সমালোচকদের একাংশ সায়কের এই প্রাপ্তিকে সরাসরি গত জানুয়ারি মাসের ‘রেস্তোরাঁ কাণ্ড’-এর সঙ্গে জুড়ে দিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে সায়ক পোস্টটি মুছে দিলেও, ততক্ষণে তার স্ক্রিনশট আগুনের মতো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

Sayak (2)

চলতি বছরের জানুয়ারিতে পার্ক স্ট্রিটের এক নামী রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়ে বিতর্কে জড়ান সায়ক। তাঁর অভিযোগ ছিল, মটন স্টেক অর্ডার দেওয়া সত্ত্বেও এক মুসলিম কর্মী তাঁদের অন্য মাংস পরিবেশন করেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি ফেসবুক লাইভে সরব হয়েছিলেন তিনি।

বঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই সায়কের অবস্থান যেন আরও সুদৃঢ় হল। শুক্রবার দিল্লিতে শাহী দরবার থেকে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হতেই মেদিনীপুরের ভূমিপুত্রকে অভিনন্দন জানান সায়ক। লেখেন, “পশ্চিমবঙ্গের নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *