BJP Government Swearing-in Ceremony Live Updates: বাংলায় বিজেপি সরকারের প্রথম শপথ, ইতিহাস তৈরির পথে ঐতিহাসিক ব্রিগেড – Bengali News | Making History at the Historic Brigade, BJP Government Swearing in Ceremony Live Updates
কলকাতা: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বাংলা। সেজে উঠেছে ব্রিগেডে। বসছে চাঁদের হাট। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বাংলায় তৈরি হচ্ছে পরিবর্তনের সরকার। আজই বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে শপথের পর আজই বিধানসভাতেও যাবেন শুভেন্দু। বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদানও করবেন।