ভুয়ো ট্রিপের নামে তেল চুরি, তিন পুরকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। তিনি আরও বলেন, ‘৯ তারিখে সরকার গঠনের পর কী নির্দেশিকা আসবে, তা দেখার পরে প্রবীর ও প্রসূনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই দুর্গাপুর পুরসভার দুর্নীতি একে একে প্রকাশ্যে আসছে। পুরসভার কর্মীদের একাংশের দাবি, পুকুর নয়, এখানে সমুদ্র চুরি হয়েছে। তাঁদেরই একজন পুরসভার গাড়ির স্থায়ী চালক রাজেশ গুরুং।