TMC leader on Abhishek: তোলাবাজরা কলেজের মেয়েদের নোংরা মেসেজ পাঠায়, সবাই সব জেনেও কিছু বলে না: তৃণমূল নেতা – Bengali News | TMC leader slams Abhishek banerjee
অভিষেক কে নিশানা করে দলের ভরাডুবি নিয়ে এবার মুখ খুললেন যুব নেতা সুপ্রিয় চন্দ। একদা তৃণমূলের রাজ্য মুখপাত্র হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলে ডিবেটে অংশ নিয়ে তৃণমূলের হয়ে ফাইট দিতেন,আজ তাঁর গলায় হতাশার সুর। টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে এক একান্ত সাক্ষাতকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক-কে নিশানা করে একের পর এক তোপ দেগে গেলেন। বলেন, “খোঁজ নিয়ে দেখুন এখনও রাত ৮ টার পর রাজ্য জুড়ে থাকা তোলাবাজ কলেজের মেয়েদের কী নোংরা ম্যাসেজ পাঠায়। সবাই সব জানে। কিন্তু কেউ কিছু বলে না।”