Postal Ballot Result: শুভেন্দুর থেকে ৯টি ভোট বেশি পেয়েছেন মমতা, তবু পাশে নেই আমলারা, কেন? - Bengali News | Postal Ballot Result: BJP leads Why Govt employees did not cast vote for TMC - 24 Ghanta Bangla News
Home

Postal Ballot Result: শুভেন্দুর থেকে ৯টি ভোট বেশি পেয়েছেন মমতা, তবু পাশে নেই আমলারা, কেন? – Bengali News | Postal Ballot Result: BJP leads Why Govt employees did not cast vote for TMC

Spread the love

ব্যালট-বাক্সে কী হল ফলাফলImage Credit: PTI

কলকাতা: নির্বাচনের মূল গণনা শুরু হওয়ার আগে পোস্টাল ব্যালট গণনা চলে। গত ৪ মে পোস্টাল ব্যালটের গণনা শুরু হওয়ার পরই বোঝা যায়, রায় যাচ্ছে বিজেপির দিকেই। সরকারি কর্মীদের একটা বড় অংশ যে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়েছে, তা বুঝতে বেশি সময় লাগেনি। পোস্টাল ব্যালটের যে তথ্য সামনে এসেছে, তা থেকে জানা যাচ্ছে, পাল্লা ভারী বিজেপিরই। ডিএ সহ একাধিক ইস্যুতে অসন্তোষ থেকেই কি মুখ ফেরালেন কর্মী, আমলারা?

নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ভোটের ৮০ শতাংশের বেশি গিয়েছে তৃণমূলের বিপক্ষে। ব্যালটের নিরিখে অন্যান্যদের তুলনায় সবথেকে বেশি ভোট পেয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। আবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেও পোস্টাল ব্যালটে তিনি শুভেন্দু অধিকারীর থেকে ৯টি ভোট বেশি পেয়েছেন। এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পোস্টাল ব্যালটে অনেকটাই এগিয়ে আছে বিজেপি।

কোথায় কারা কত ভোট পেল

রাসবিহারী: বিজেপির স্বপন দাশগুপ্ত পেয়েছেন ৭২৫টি ভোট, তৃণমূলের দেবাশিস কুমার পেয়েছেন ৫৯২টি ভোট।

যাদবপুর: বিজেপির শর্বরী মুখোপাধ্যায়ের প্রাপ্ত পোস্টাল ভোট ৯৭৫, সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেয়েছেন ৬২৫টি ভোট। তৃণমূলের দেবব্রত মজুমদার পেয়েছেন ৬৯৬টি ভোট।

সোনারপুর দক্ষিণ: বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় পেয়েছেন ২০০২, তৃণমূলের লাভলি পেয়েছেন ৮৩৩টি ভোট।

বারুইপুর: তৃণমূলের বিমান বন্দ্যোপাধ্যায় ৮৭২টি ভোট পেয়েছেন, বিজেপি পেয়েছে ১০৭৮টি ভোট।

বিধাননগর: তৃণমূলের সুজিত বসু পেয়েছেন ৫৬৭টি ভোট, বিজেপি পেয়েছে ৭৯২টি ভোট।

ব্যারাকপুর: বিজেপির কৌস্তুভ বাগচী পেয়েছেন ৯০৭ টি ভোট। তৃণমূলের রাজ চক্রবর্তী পেয়েছেন ৫৫১ টি ভোট।

পানিহাটি: বিজেপির রত্না দেবনাথ পেয়েছেন ৬৯৮টি ভোট, তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ পেয়েছে ৩৬২টি ভোট।

কামারহাটি: তৃণমূলের মদন মিত্র পেয়েছেন ৩২৪ টি ভোট, বিজেপি পেয়েছে ৫১০টি ভোট।

দিনহাটা: তৃণমূলের উদয়ন গুহ পেয়েছেন ৯৭৭টি ভোট, বিজেপি প্রার্থী অজয় রায় পেয়েছেন ১৪৬০টি ভোট।

নন্দীগ্রাম: বিজেপির শুভেন্দু অধিকারী পেয়েছেন ১৩৩২টি ভোট, তৃণমূলের পবিত্র কর পেয়েছেন ৮৯৯টি ভোট।

আসানসোল দক্ষিণ: বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পেয়েছেন ৭৭৩টি ভোট, তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৯৬টি ভোট।

রেজিনগর: AJUP প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছেন ২৭০টি ভোট, প্রতিদ্বন্দ্বী বিজেপির বাপন ঘোষ পেয়েছেন ৫৬৮টি ভোট।

বহরমপুর: কংগ্রেসের অধীর চৌধুরী পেয়েছেন ১১০২টি ভোট, তৃণমূলের নাড়ুগোপাল ৪৭০টি ভোট পেয়েছেন।

ভবানীপুর: মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪৬৩টি ভোট, শুভেন্দু অধিকারী পেয়েছেন ৪৫৪টি ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *