'MV Hondius' ক্রুজ়ে না কি ছিলেন দুই ভারতীয়?।Ei Samay - 24 Ghanta Bangla News
Home

‘MV Hondius’ ক্রুজ়ে না কি ছিলেন দুই ভারতীয়?।Ei Samay

Spread the love

হান্টাভাইরাস কী?

Hantavirus হলো এমন এক ধরনের ভাইরাস, যা প্রধানত ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। ইঁদুরের প্রস্রাব, লালা এসব থেকে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তবে এই ভাইরাস, COVID-19 বা ইনফ্লুয়েঞ্জার মতো এটি সহজেই মানুষের মধ্যে ছড়ায় না। সাধারণত রোডেন্ট জাতীয় প্রাণীরা কোনও খাবারে লালা বা প্রস্রাব-মল ত্যাগ করলে সেই খাবার মানুষ খেলে তা থেকে এই ভাইরাস ছড়াতে পারে। এই ভাইরাস ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে দেখা যায়।

কেন এই ঘটনা নিয়ে উদ্বেগ?

বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণে যে ‘Andes strain’ পাওয়া গিয়েছে, সেটি খুব বিরল এবং মারাত্মক। কিছু কিছু ক্ষেত্রে কোভিডের থেকেও এই ভাইরাসের মৃত্যুর হার বেশি। তবে সাধারণত হান্টাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না। তবে এর Andes strain খুব কাছাকাছি সংস্পর্শে সীমিতভাবে ছড়াতে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।যেহেতু এই ক্রুজ় থেকে বিভিন্ন জায়গায় যাত্রীরা ছড়িয়ে পড়েছেন, তাই তাঁদের ট্র্যাকিং চলছে। মূলত, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আমেরিকা, সুইজ়ারল্যান্ড এ সব জায়গায় এই ভাইরাসের সংক্রমিত মানুষ থাকতে থাকে, যাঁরা ওই ক্রুজ়ে ছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *