সংস্কার চলছে মহাকরণে, আপাতত বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর সচিবালয়
এই সময়: রাজ্যের নতুন সরকারের প্রশাসনিক সদর দপ্তর যে আর নবান্নে বসবে না, তা আগেই জানিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। তাঁরা একাধিকবার বলেছেন, নতুন সরকার চলবে রাইটার্স বিল্ডিংস থেকেই। তবে রাজ্যের সাবেক প্রধান সচিবালয় মহাকরণের মেরামতির কাজ সম্পূর্ণ হয়নি। সূত্রের খবর, রাইটার্স বিল্ডিংস যতদিন পর্যন্ত না পুরোপুরি সংস্কার হবে, ততদিন পর্যন্ত বিধানসভাতেই হতে পারে মুখ্যমন্ত্রীর অস্থায়ী সচিবালয়। প্রশাসন সূত্রে খবর, সেই কারণে জরুরি ভিত্তিতে বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে।