বুলডোজ়ার নিয়ে মিছিল, তৃণমূলের অফিসে হামলা
বিজেপির হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস সামন্ত বলেন, ‘কর্মীদের নির্দেশ দিয়েছি, জয়ের উল্লাসে যেন কোনও রকম হিংসাত্মক ঘটনা না ঘটে। অনেক জায়গায় তৃণমূল হিংসাত্মক ঘটনা ঘটিয়ে বিজেপির নামে দোষ চাপাচ্ছে।’ ভোট পরবর্তী হিংসায় আরামবাগের বেশ কয়েকটি জায়গায় আবার আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মীরা। আক্রান্তদের মধ্যে রয়েছেন এক প্রধান শিক্ষকও। তিনি এ বারের ভোটে প্রিসাইডিং অফিসার ছিলেন। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। আক্রান্তকে আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এ দিন আক্রান্ত বিজেপি কর্মী ও প্রধান শিক্ষককে দেখতে যান আরামবাগের জয়ী তৃণমূল প্রার্থী হেমন্ত বাগ। কয়েকজন ‘আহত প্রধান শিক্ষক সৈকত বাগের অভিযোগ, তিনি যখন স্কুলে বেরোচ্ছিলেন, সেই সময় হঠাৎই স্থানীয় মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরের বাসিন্দা তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য চিত্তরঞ্জন বাগের নেতৃত্বে কয়েকজনতাঁর উপরে হামলা চালান। তাঁর বাড়ির কাছেই এই হামলা হয়। লাঠি, বাঁশ দিয়ে মারধরের পাশাপাশি অ্যাসিড বোতলও ছোড়া হয় বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, ‘খুব জোর বেঁচে গিয়েছি, অ্যাসিড লাগেনি মুখে।’