ইরানের সঙ্গে হওয়া ‘খুবই সম্ভব’, তবে শর্ত দিলেন ট্রাম্প
এক দিকে দেওয়া হচ্ছে চাপ। অন্য দিকে চলছে কূটনৈতিক প্রক্রিয়া। যুদ্ধ থামিয়ে চুক্তি করার লক্ষ্যে ইরানের সঙ্গে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। আর এই চুক্তি হওয়া ‘খুবই সম্ভব’ বলে বিশ্বাস করেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারই এই কথা জানিয়েছেন তিনি। এরই সঙ্গে কী ভাবে এই যুদ্ধ থামবে তাও জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, ইরান ইরান প্রস্তাব মেনে নিলে যুদ্ধ শেষ হবে। তবে, আলোচনা ভেস্তে গেলে ইরানের পুনরায় বোমা হামলা শুরু করার হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট।