মেট গালা ২০২৬: ইশা আম্বানি থেকে অনন্যা বিড়লা— রেড কার্পেটে ভারতের ৫ নারীর দাপট
ইশা আম্বানি
ইশা আম্বানি মানেই ভারতীয় কারুশিল্প আর আন্তর্জাতিক ক্যুটুর-এর নিখুঁত মেলবন্ধন। এ বছর মেট গালায় ইশা ধরা দিলেন শান্ত, স্নিগ্ধ অথচ পাওয়ারফুল এক রূপে। ভারতের ঐতিহ্যবাহী টেক্সটাইলকে আধুনিক ছাঁচে ফেলে তিনি আরও একবার প্রমাণ করলেন, আভিজাত্য কখনও গলার জোরে প্রকাশ করা যায় না, তা ব্যক্তিত্বে মিশে থাকে।