মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনার মাঝেই দিল্লিতে অগ্নিমিত্রা
কলকাতা: বাংলায় ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্নে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই চুপিচুপি দিল্লি ঘুরে …
কলকাতা: বাংলায় ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্নে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই চুপিচুপি দিল্লি ঘুরে এলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দিল্লি গিয়ে তিনি বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে সূত্রের খবর। বুধবারই তাঁর কলকাতায় ফেরার কথা। (Agnimitra Paul Delhi visit BJP CM race Bengal)
বিজেপির নয়া মুখ্যমন্ত্রী হিসেবে চর্চায় সবার প্রথমে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। নন্দীগ্রামের পাশাপাশি মমতার খাসতালুক ভবানীপুরেও তৃণমূল নেত্রীকে হারিয়ে নজির গড়েছেন তিনি। তবে দৌড়ে পিছিয়ে নেই দিলীপ ঘোষ, বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কিংবা বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্তও । এই আবহে অগ্নিমিত্রার দিল্লি সফর ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
শনিবার ব্রিগেডে মেগা শপথ
ঐতিহ্য মেনে রাজভবনে নয়, এবার বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৯ মে শনিবার সকাল ১০টায় এই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো খবর মেলেনি।