প্রাথমিক পর্বে নেই তরুণ তুর্কি, বিশ্বকাপের আগেই চাপে আর্জেন্তিনা - 24 Ghanta Bangla News
Home

প্রাথমিক পর্বে নেই তরুণ তুর্কি, বিশ্বকাপের আগেই চাপে আর্জেন্তিনা

Spread the love

১১ জুন থেকে শুরু হবে FIFA বিশ্বকাপ ২০২৬। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলি। ইতিমধ্যেই চোটের জন্য ছিটকে গিয়েছেন অনেক তারকা ফুটবলার। অনিশ্চিত ইয়ামাল, এমবাপেরা। এমন আবহেই চিন্তা বাড়ল আর্জেন্তিনা ফুটবল টিমের। আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্তিনার তরুণ উইঙ্গার গিয়ানলুকা প্রেস্তিয়ানি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচে ভিনিসিয়াসের বিরুদ্ধে বৈষম্যমূলক মন্তব্য করে FIFA-র শাস্তির মুখে পড়েছিলেন তিনি। সেটার প্রভাব পড়তে চলেছে বিশ্বকাপেও।

কেন খেলতে পারবেন না প্রেস্তিয়ানি?

UCL-এর ম্যাচে ভিনিসিয়াসকে বৈষম্যমূলক মন্তব্য করে ছয় ম্যাচ ব্যানের মুখে পড়েছিলেন প্রেস্তিয়ানি। এর মধ্যে তিন ম্যাচ স্থগিত রাখা হয়েছিল শর্তসাপেক্ষে। এতদিন ক্লাব ফুটবলে বজায় ছিল এই ব্যান। তবে বিশ্বকাপের আগে কড়া পদক্ষেপ করেছে FIFA। আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেও এই ব্যান কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে আর্জেন্তিনার হয়ে আসন্ন বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলোতে তাঁর না খেলা নিয়ে বাড়ছে আশঙ্কা।

কী জানিয়েছে FIFA?

এই নিয়ে মুখ খুলেছেন ফিফার এক মুখপাত্র। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘FIFA-র ডিসিপ্লিনারি কমিটি UEFA-র দেওয়া ছয় ম্যাচের নির্বাসনকে বিশ্বব্যাপীভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা ডিসিপ্লিনারি কোডের ৭০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, উয়েফার অনুরোধেই এই পদক্ষেপ করেছে FIFA। এই নিষেধাজ্ঞা UEFA-র টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রযোজ্য। তবে প্রীতি ম্যাচ বা ঘরোয়া লিগে প্রযোজ্য নয়।

কোন কোন ম্যাচে খেলতে পারবেন না প্রেস্তিয়ানি?

এখনও পর্যন্ত বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেনি আর্জেন্তিনা। তবে প্রেস্তিয়ানি যদি প্রতিভাবান এই ফুটবলার সুযোগ পান চূড়ান্ত দলে, তা হলে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে আর্জেন্তিনার হয়ে অভিষেক হয়েছে তাঁর। উল্লেখ্য, আর্জেন্তিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন। প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ আলজ়িরিয়ার। এর পরে খেলতে হবে অস্ট্রিয়া ও জর্ডনের বিরুদ্ধে। অর্থাৎ সুযোগ পেলে আলজ়িরিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না প্রেস্তিয়ানি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *