দিদা আর মায়ের সঙ্গেই পর্দায় পা সামারার, রণবীরের ভাগ্নিকে দেখা যাবে কোন সিনেমায়? - 24 Ghanta Bangla News
Home

দিদা আর মায়ের সঙ্গেই পর্দায় পা সামারার, রণবীরের ভাগ্নিকে দেখা যাবে কোন সিনেমায়?

Spread the love

ঋষি কাপুরের পরিবারের সকলেই প্রায় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তা হলে নাতনিই বা কেন বাদ যাবে সেই তালিকা থেকে? দিদা নীতু কাপুরের হাত ধরে এ বার নাতনি আসতে চলেছে ইন্ডাস্ট্রিতে। এই ছবি দিয়েই বড় পর্দায় পা রাখতে চলেছেন ঋষি কাপুরের নাতনি ও রণবীর কাপুরের ভাগ্নি সামারা সাহানি।

হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় কাপুর পরিবারের ঐতিহ্য দীর্ঘ বছরের। প্রজন্মের পর প্রজন্ম ইন্ডাস্ট্রিতে তাঁদের অবদান। তবে একটা সময়ে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন পরিবারের সকলে। তবে রুপোলি পর্দায় পা রেখেছেন করিশ্মা কাপুর ও করিনা কাপুর খান। এ বার সেই তালিকায় রণবীরের ভাগ্নি সামারা।

সামারার অভিনীত ছবি ‘দাদী কী শাদি’ মুক্তি পাবে ৮ মে। জীবনের প্রথম ছবি নিয়ে রীতিমতো উত্তেজিত সামারা। কার থেকে ক্যামেরার সামনে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি? করণ জোহার প্রযোজিত ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ অনুষ্ঠানে গিয়েছিলেন সামারা। সেই অনুষ্ঠানই নাকি তাঁকে অনেকটা সাহায্য করেছে।

এই সিনেমার অভিজ্ঞতা আজীবন মনে রাখবেন বলে মত সামারার। মা ও দিদার সঙ্গে কাজ করে ভীষণই খুশি তিনি। মেয়ের জীবনের এই নয়া অধ্যায়ে খুশি সামারাও। দর্শকও ভীষণ ভাবে মুখিয়ে কাপুর পরিবারের নতুন সদস্যকে পর্দায় দেখবেন বলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *