গিনিপিগ ও অন্যান্য বই রিভিউ: সীমান্ত, রাজনীতি ও জাদুবাস্তবতা - 24 Ghanta Bangla News
Home

গিনিপিগ ও অন্যান্য বই রিভিউ: সীমান্ত, রাজনীতি ও জাদুবাস্তবতা

Spread the love

বই এর নাম – গিনিপিগ ও অন্যান্য

লেখক – বেবী সাউ

প্রকাশনা সংস্থা – নীহারিকা

মূল্য – ৩০০ টাকা

দশকথা

দশটি ভিন্ন ধারার গল্পের সঙ্কলন এই বই। যেখানে কাহিনির মধ্যে উঠে আসে বাংলার সীমান্তবর্তী অঞ্চলের মানুষের কণ্ঠস্বর। আঞ্চলিক ভূ-প্রকৃতির সঙ্গে মিশে থাকা তাদের জীবনের যন্ত্রণা, তাতে মিশে থাকা হাসি-কান্না, লোককথা ও টোটেমকে তুলে আনেন গল্পকার। কিছু গল্পে তীব্র শ্লেষের মধ্যে দিয়ে উঠে এসেছে রাজনৈতিক সচেতনতা। দেশীয় তারুণ্যের শিকড়ের সন্ধানী এক মন নিয়ে দেশজ এক জাদুবাস্তবতার রূপায়ণ ঘটেছে গল্পগুলিতে। সেই জাদুবাস্তবতার সঙ্গে

মিশে গেছে প্রেম, যৌনতা, অধিবাস্তবতাও। গল্পের মধ্যে দিয়েই যেন পাঠকের মনের মধ্যে

নতুন করে কথা বলতে থাকে চরিত্রেরা। অলক্ষ্যে নির্মাণ করে চলে নতুন নতুন ভাবনার বীজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *