Entally Murder Case: বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কোপানোর অভিযোগ, এন্টালিতে খুন তৃণমূল কর্মী - Bengali News | In Entally one tmc person killed another tmc person - 24 Ghanta Bangla News
Home

Entally Murder Case: বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কোপানোর অভিযোগ, এন্টালিতে খুন তৃণমূল কর্মী – Bengali News | In Entally one tmc person killed another tmc person

Spread the love

কলকাতা: বেলেঘাটার পর এবার এন্টালি। সেখানকার পটারি রোডে চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল (TMC Chaos)। ধারাল অস্ত্র নিয়ে প্রোমোটারকে কুপিয়ে খুনের অভিযোগ। শুধু অস্ত্র নয়, গুলিও চলেছে বলে দাবি স্থানীয়দের।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তাপস নস্কর। তাঁর বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। গুলি চালানো থেকে শুরু করে একাধিক অপরাধমূলক কার্যকলাপের জন্য তিনি ছিলেন দীর্ঘদিন জেলে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাপস এলাকায় ফিরে আসেন। তাপসের মেয়ে সায়নী নস্করের দাবি, তাঁর বাবা দীর্ঘদিন এলাকা ছাড়ার পর দু’দিন আগে এলাকায় ফেরেন।

পরিবারের দাবি, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত দীপক দাস ওরফে নেটুর সঙ্গে তাপসের দীর্ঘদিন ধরে বিবাদ ছিল। প্রোমোটিং সংক্রান্ত বিবাদ পৌঁছয় চরমে। এরপর এলাকায় ফিরে আসার পর বুধবার সন্ধ্যায় নেটুর লোকজন গিয়ে তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন বলে অভিযোগ। পুরনো ঝামেলা মিটিয়ে দেওয়া হবে এই বলে তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়। তারপর পটারি রোডের গলিতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ওই প্রোমোটারকে। তাপসের মেয়ে সায়নীর দাবি, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি গুলিও চালানো হয়েছে তাঁর বাবার উপরে।

বস্তুত, ৫৬ নম্বর ওয়ার্ডের ব্লক তৃণমূল প্রেসিডেন্ট মুকেশ সাউয়ের ঘনিষ্ঠ নেটু। পাশাপাশি এলাকার বাসিন্দাদের দাবি, এই নেটু এলাকার তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দারেরও ঘনিষ্ঠ। অন্যদিকে, তাপস সদ্য নির্বাচিত এলাকার তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে থাকতেন। স্বপন সমাদ্দার এবং স্বর্ণকমল সাহা-সন্দীপন সাহার দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব। যে অন্তর্দ্বন্দ্বের কারণে এই খুন করা হয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। প্রোমোটিং এবং গোষ্ঠীদ্বন্দ্ব এই খুনের প্রশ্ন অন্যতম কারণ বলে এলাকার বাসিন্দারা দাবি করেছে।

স্থানীয় বাসিন্দা বলেন, “বিগত চার বছর ধরে প্রোমোটিং নিয়ে ঝগড়া হত। আমরা তাপসকে পাড়ায় ঢুকতে দিতাম না অশান্তির জন্য। কালকে ডেকে ওকে মার্ডার করেছে।” অপরদিকে, মৃতের মেয়ে বলেন, “আমার বাবাকে লুলু ডেকে সব ঝামেলা মেটাবে বলেছিল। আমার বাবাকে কোপ মেরে মেরে খুন করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *