৩১,৪৬২ ভোটে হার জ্যোতিপ্রিয় মল্লিকের, গেরুয়া ঝড়ে হাবরা দখল বিজেপির
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ শুরু হতেই তৃণমূলের ভরাডুবির ছবি সামনে এসেছে। উত্তর ২৪ পরগনা জেলার ঘাসফুলের দুর্গেও ফাটল ধরিয়েছে পদ্মশিবির। এই গেরুয়া ঝড়ে বদলেছে হাবরা বিধানসভা কেন্দ্রের সমীকরণ। সন্ধ্যা ৭টার ফলাফল অনুযায়ী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওই কেন্দ্র থেকে ৩১ হাজার ৪৬২ ভোটে হেরেছেন। হার নিশ্চিত জেনে তিনি যখন গণনাকেন্দ্র থেকে বেরোচ্ছিলেন, তখনই বিজেপি সমর্থকদের কটূক্তি ধেয়ে আসে জ্যোতিপ্রিয়ের উদ্দেশে। সে সময় তাঁকে দেখে ‘চাল চোর’ বলে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।