Rampurhat Election Result 2026 LIVE: রামপুরহাটে জোর টক্কর বিজেপি-তৃণমূলের? খাতা খুলতে পারবে বামেরা? - 24 Ghanta Bangla News
Home

Rampurhat Election Result 2026 LIVE: রামপুরহাটে জোর টক্কর বিজেপি-তৃণমূলের? খাতা খুলতে পারবে বামেরা?

Spread the love

Rampurhat Election Result 2026 LIVE: রামপুরহাটে জোর টক্কর বিজেপি-তৃণমূলের? খাতা খুলতে পারবে বামেরা?

বীরভূমের রাজনৈতিক আঙিনায় বরাবরই সামনের সারিতেই থেকে রামপুরহাট। এখানে সংখ্যালঘু ভোটার এবং গ্রামীণ কৃষিজীবী সম্প্রদায়ের একটি বড় অংশের বসবাস। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা এবং বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের টানা কয়েকবারের বিধায়ক। ২০০১ সাল থেকে তিনি এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাটে তৃণমূল কংগ্রেস তাদের পরীক্ষিত নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ওপরই ফের ভরসা রাখছে। ২০১১ সালের নির্বাচনে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইএফবি-এর রেবতী ভট্টাচার্যকে পরাজিত করেন। ২০১৬ সালের নির্বাচনে আশিসের কাছে হেরে যান কংগ্রেসের সৈয়দ সিরাজ। তবে এবার আইন-শৃঙ্খলা ও দুর্নীতির ইস্যুকে সামনে ভোট টানতে চাইছে বিরোধীরা। এবার রামপুরহাট বিধানসভা বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। অন্যদিকে বামেদের বাজি রামপুরহাটের জনপ্রিয় সিপিআইএম নেতা সঞ্জীব মল্লিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *