Balurghat Election Result 2026 LIVE: সুকান্তর বালুরঘাটে খাতা খুলতে পারবে তৃণমূল? - Bengali News | Balurghat Election Results 2026 live counting and updates in bengali on West Bengal Assembly Poll Mla Winner Tmc Bjp Congress Cpim Latest News Today - 24 Ghanta Bangla News
Home

Balurghat Election Result 2026 LIVE: সুকান্তর বালুরঘাটে খাতা খুলতে পারবে তৃণমূল? – Bengali News | Balurghat Election Results 2026 live counting and updates in bengali on West Bengal Assembly Poll Mla Winner Tmc Bjp Congress Cpim Latest News Today

Spread the love

বালুরঘাট বিধানসভা নির্বাচনImage Credit: Tv9 Bangla


বালুরঘাট : ভোট রাজনীতিতে উত্তরবঙ্গের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বালুরঘাট। দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত এই বিধানসভা কেন্দ্রটি। ১৯৫১ সালে গঠিত এই কেন্দ্রটি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই জেলায় বেশিরভাগই হিন্দু ভোটার।

এই মুহূর্তে জানুন ফল…

ইংলিশ বাজারে এগিয়ে বিজেপি।

 

বামেদের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল বালুরঘাট বিধানসভা কেন্দ্র। প্রথম দিকে কংগ্রেসের আধিপত্য থাকলেও পরে বামেদের দখলে যায় এই কেন্দ্রটি। বিশেষ করে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (RSP) এখানে একাধিকবার জয়লাভ করেছে। রাজনৈতিক ইতিহাস বলছে, এই বিধানসভা কেন্দ্র থেকে মোট ১০ বার জয়লাভ করেছে আরএসপি। ২০১১ সালের রাজ্যজুড়ে পালাবদলের প্রভাব পড়ে এই কেন্দ্রেও। বর্তমানে এই কেন্দ্রে তৃণমূল-বিজেপি দ্বিমুখী লড়াই বলা যেতে পারে। রাজ্যে পালাবাদলের বছরে অর্থাৎ ২০১১ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর ঘোষ এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক নির্বাচিত হন। কিন্তু ২০১৬ সালের নির্বাচনে জমি হারায় তৃণমূল। পুনরায় আরএসপি-তেই ভরসা রাখেন রায়গঞ্জবাসী। কিন্তু, ২০২১-এ ফের রাজনৈতিক সমীকরণ বদলে যায়। যার আঁচ পাওয়া গিয়েছিল ২০১৯ সালেই। লোকসভা নির্বাচনেই এই আসনে পদ্ম ফুটেছিল। বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জেতেন অশোক কুার লাহিড়ি।

সুকান্তর পদ্ম গড়ে খাতা খুলতে মরিয়া তৃণমূল। বালুরঘাট আসনে তারা প্রার্থী করেছে অর্পিতা ঘোষকে। ২০১৬ সালের নির্বাচনেও টিকিট দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু হেরে যেতে হয় তাঁকে। এবারের নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিজেপির টিকিট দিয়েছে বিদ্যুৎ রায়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *