সেকেন্ড-হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা আছে? এই স্ক্যাম থেকে সাবধান
পুলিশের পরামর্শ, অনলাইনে গাড়ি বা অন্য কিছু কেনার আগে বিক্রেতার পরিচয় ভালো ভাবে যাচাই করে নেওয়া দরকার। ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম টাকা পাঠানো এড়িয়ে চলাই ভালো। লোভনীয় অফার পেলেও সতর্ক থাকা দরকার। প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে ১৯৩০ নম্বরে ফোন করার পরামর্শও দিয়েছে পুলিশ। চাইলে যোগাযোগ করতে পারেন স্থানীয় সাইবার থানায়ও। পুলিশের বক্তব্য, এই ধরনের প্রতারণা দিন দিন বাড়ছে। তাই অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা খুবই জরুরি।