মোবাইলে যেন হাত না দেয়, কিশোরীকে পাহারা দিতে ২৪ ঘণ্টার বাউন্সার রাখলেন মা-বাবা
মা-বাবা উদ্বিগ্ন। শেষে আর কোনও উপায় না দেখে মেয়ের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এখান থেকেই শুরু হলো যাবতীয় গন্ডগোল। ফোন কেড়ে নিতেই মায়ের উপর ঝাঁপিয়ে পড়ল কিশোরী। হাতাহাতি, মারামারি। হাতের সামনে যা পায় ভাঙতে শুরু করে। বহুতল অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় টিভি, মাইক্রোওয়েভ। কিশোরীর মা-বাবা বুঝে যান, এটা সাধারণ অবাধ্যতা নয়, এ এক গভীর অসুখ।
মেয়েকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান তাঁরা। শুরু হয় কাউন্সেলিং। চিকিৎসক জানান, মেয়ে যেন এক মুহূর্ত মোবাইলে হাত না দেয়। কিন্তু কী ভাবে? তা কি সম্ভব? কে সারাক্ষণ চোখে চোখে রাখবে? অগত্যা বাউন্সার। কিশোরীর মায়ের কথায়, ‘এটা ডি-অ্যাডিকশন প্রক্রিয়ারই অংশ।’