প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা মাথায় করেই সোমে গণনা, বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও আজ, রবিবার প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র দুর্যোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। তাই, সমুদ্র আপাতত উত্তাল। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে শনিবার ভারী বৃষ্টি হয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও ছিল। জলপাইগুড়িতে ভারী বর্ষণ চলবে আজ, রবিবারও। উত্তরের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলতে পারে।