গণনায় গোলমাল ঠেকাতে নজর ২৪২ অবজ়ার্ভারের, প্রত্যেক কর্মীকে দিতে হবে মুচলেকাও, নির্দেশ কমিশনের - 24 Ghanta Bangla News
Home

গণনায় গোলমাল ঠেকাতে নজর ২৪২ অবজ়ার্ভারের, প্রত্যেক কর্মীকে দিতে হবে মুচলেকাও, নির্দেশ কমিশনের

Spread the love

ভোট গণনার সময়ে এত অবজ়ার্ভার কেন?

অতীতে বাংলায় ভোটে গণনার জন্য এত বিপুল সংখ্যক অবজ়ার্ভার নিয়োগের নজির নেই। অন্য রাজ্যেও এই ঘটনা বেনজির। তাই পশ্চিমবঙ্গের জন্য এত অবজার্ভার কেন? নির্বাচন কমিশনের বাখ্যা, গণনা প্রক্রিয়া নিরাপদ, শান্তিপূর্ণ, ভীতিমুক্ত এবং স্বচ্ছ পরিবেশে যাতে পরিচালিত হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রশাসনিক মহলের একাংশের ব্যাখ্যা, ‘কমিশন রাজ্য সরকারি কর্মীদের উপরে আস্থা রাখতে পারছে না। তাই শুধু অবজ়ার্ভার নয়, গণনার কাজে মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হয়েছে। এ বার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) প্রক্রিয়ার সময়ে কমিশন রাজ্য প্রশাসন ও রাজ্য সরকারি কর্মীদের একাংশের কাছ থেকে নানা রকম অসহযোগিতা পেয়েছে। যার ফলে সার প্রক্রিয়াটাই জটিল ও বিতর্কিত হয়ে পড়েছে। কমিশনের নির্দেশ পালন করার চেয়ে নানা কৌশলে রাজ্যের শাসকদলের মদতে তা কার্যকর না করাতেই আগ্রহ দেখিয়েছেন। সেই কারণেই গণনার সময়ে বাড়তি সতর্কতা।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *