কেকেআরের বোলিং ঝড়ে হায়দরাবাদ বিধ্বস্ত, ৭ উইকেটে দাপুটে জয় - 24 Ghanta Bangla News
Home

কেকেআরের বোলিং ঝড়ে হায়দরাবাদ বিধ্বস্ত, ৭ উইকেটে দাপুটে জয়

Spread the love

বরুণ-নারিনদের দাপটে ১৬৫ রানে থামে হায়দরাবাদ। সহজ রান তাড়া করে কেকেআরের টানা তৃতীয় জয়, প্লে-অফ আশায় নতুন আলো।

Kolkata, May 3: এ মরসুমে কলকাতার তুলনায় বেশি শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ। আগ্রাসী ব্যাটিং লাইন আপ। ধারাবাহিক জয়। সব মিলিয়ে অনুকুল পরিস্থিতি। কিন্তু আজ তাদেরই ঘরের মাঠে ছন্দহীন কলকাতা নাইট রাইডার্সের জয়। ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটের ব্যবধানে ম্যাচটি জিতেছে কলকাতা।

এদিন টস জেতে হায়দরাবাদ এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে মনে হয়েছিল আজও একটি বড় স্কোর খাঁড়া করবে অরেঞ্জ আর্মি। কিন্তু তা হতে দেয়নি কলকাতার বোলাররা। তাদের দাপটে গোটা ২০ ওভার খেলার সুযোগও পায়নি ঈশান কিশানরা। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রানে সানরাইজার্স ইনিংসের দাঁড়ি পরে। এদিন দলের হয়ে সম্মানজনক রান করেন ট্রাভিস হেড (২৮ বলে ৬১) এবং ঈশান কিশান (২৯ বলে ৪২)।

Read More: আইপিএলে ছুটির বিতর্কে আরসিবি, গুরুত্বপূর্ণ সময়ে প্রশ্নে ক্রিকেটাররা

জবাবে রান তাড়া করতে নেমে সহজেই জয় ছিনিয়ে নেয় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদিন অধিনায়ক অজিঙ্কা রাহানের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৪৩ রান। এছাড়া ফিন অ্যালেন (১৩ বলে ২৯), আংকৃশ রঘুবংশী (৪৭ বলে ৫৯), রিঙ্কু সিং (১১ বলে ২২), ক্যামেরন গ্রিন (৩ বলে ৩) অবদান রাখেন। সহঅধিনায়ক রিঙ্কু সিং শেষে একটি বাউন্ডারি মেরে নিজেদের জয়ের হ্যাট্রিক পূরণ করেন।

Read More: আইএসএল রেফারিং বিতর্কে মুখ খুললেন প্রাঞ্জল, বাংলার সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য

কলকাতার বোলাররা অতুলনীয় পারফরম্যান্স উপহার দেন দর্শকদের। ছন্দে ফিরেছেন বরুণ চক্রবর্তী। একা হাতে ৩টি উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট নেন সুনীল নারিন, কার্তিক ত্যাগী। এছাড়া ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন অনুকুল রায়, বৈভব অরোরা, ক্যামেরন গ্রিন। অর্থাৎ প্রত্যেক বোলারের ঝুলিতে অন্তত একটি উইকেট শিকার।

পক্ষান্তরে, হায়দরাবাদের বোলিং বিভাগ আজ জ্বলে উঠতে পারেনি। ১টি করে উইকেট নেন প্যাট কামিন্স, সাকিব হুসেন, শিবাঙ্গ কুমার। বাকি সকলেই ব্যর্থ। অভিষেক শর্মা, ঈশান মালিঙ্গা, হর্শল প্যাটেল উইকেটহীন।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *