অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং, দীপিকার কী ভাবে খেয়াল রাখছেন শাহরুখ? দেখুন ভিডিয়ো - 24 Ghanta Bangla News
Home

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং, দীপিকার কী ভাবে খেয়াল রাখছেন শাহরুখ? দেখুন ভিডিয়ো

Spread the love

দিনকয়েক আগেই দ্বিতীয় সন্তান আগমনের সুখবর ভাগ করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার পর থেকেই শুরু হয়েছিল জোর চর্চা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিং করবেন তিনি? সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শাহরুখের সঙ্গে দীপিকার একটি দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। যা দেখে বোঝাই যাচ্ছে, অন্তঃসত্ত্বা দীপিকার জন্য শুটিং সেটে বিশেষ খেয়ালও রাখছেন শাহরুখ।

একটা সময়ে আট ঘণ্টা কাজের শর্ত দিয়েছিলেন দীপিকা। যার ফলে বেশ কিছু কাজ থেকেও বাদ পড়েছিলেন তিনি। তবে এই মুহূর্তে যে পরিমাণ কাজ রয়েছে দীপিকার হাতে, তাতে কি আদৌ সম্ভব এই শর্ত মেনে চলা?

শাহরুখের সিনেমায় একঝলক হলেও দেখা যাবে দীপিকাকে। এই নিয়ম দীর্ঘ বছর ধরেই চলছ। কারণ, দীপিকা শাহরুখের জীবনের লাকি চার্ম দীপিকা। তিনি থাকলেই নাকি সিনেমা সুপারহিট। তাই অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকার আরও বেশি করে খেয়াল রাখছেন শাহরুখ।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সিঁড়িতে ওঠার আগে দীপিকার হাত ধরে তুললেন শাহরুখ। লাল রঙের ঢিলেঢালা শার্ট ও রংবেরঙের প্যান্ট পরে দীপিকা। অন্য় দিকে, শাহরুখের পরনে ছাই রঙের প্যান্ট, কালো শার্ট। শাহরুখ ও দীপিকাকে এমন ভাবে দেখে অনুরাগীরাও খানিক আবেগপ্রবণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *