অক্ষয়ের নির্দেশেই কমিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনটাইম? তব্বুর সঙ্গে ঝামেলা অভিনেতার
এর পাশাপাশি পরিচালক জোড়েন, ‘তব্বু মোটেই আপসেট নয়। এটা ভুল খবর। আমি ওঁর সঙ্গে আটটা সিনেমা করেছি। যদি কোনও বিষয় নিয়ে তব্বু বিরক্ত বা আপসেট হতো, তা হলে সেটা সরাসরি ও আমাকে বলত। বরং সিনেমার সাফল্যে সবার মতোই তব্বুও ভীষণ খুশি। পাশাপাশি জানিয়ে দিতে চাই, তব্বু যেটুকু শুট করেছে, তার পুরোটাই সিনেমায় রয়েছে। কিছু বাদ যায়নি।’ প্রসঙ্গত, ‘ভূত বাংলো’ ছবির সুবাদে দীর্ঘদিন পরে তব্বুর সঙ্গে কাজ করেছেন প্রিয়দর্শন। অক্ষয় কুমারের সঙ্গেও দীর্ঘ ১৬ বছর পরে ফের কাজ করেছেন পরিচালক। মাঝে বিতর্ক ঘিরে প্রিয়দর্শন মুখ খুললেও অক্ষয় কুমার বা তব্বু, কেউ-ই মুখ খোলেননি।