Strong room CCTV Issue: প্রায় সওয়া ১ ঘণ্টা CCTV বন্ধ, এবার রহস্য ঘনীভূত আউশগ্রামে - Bengali News | TMC alleges CCTV cameras were shut for over one hour at Ausgram strong room in Purba Bardhaman - 24 Ghanta Bangla News
Home

Strong room CCTV Issue: প্রায় সওয়া ১ ঘণ্টা CCTV বন্ধ, এবার রহস্য ঘনীভূত আউশগ্রামে – Bengali News | TMC alleges CCTV cameras were shut for over one hour at Ausgram strong room in Purba Bardhaman

Spread the love

পূর্ব বর্ধমান:  পূর্ব বর্ধমানে আবারও সিসি ক্যামেরা বিভ্রাট নিয়ে চাঞ্চল্য ছড়াল। এবার অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলার পাঁচটি বিধানসভা আউশগ্রাম, ভাতাড়, গলসি, বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণের স্ট্রং রুম রাখা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের ইউআইটি ভবনে। রবিবার আউশগ্রাম বিধানসভার স্ট্রং রুমে থাকা সিসি ক্যামেরা প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও নির্দিষ্টভাবে সকাল ৯টা ২৪ মিনিট থেকে ১০ টা ৩৭ মিনিট পর্যন্ত ক্যামেরা বন্ধ থাকার কথাও দাবি করেছেন দলীয় নেতারা।

জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ জানান, বিষয়টি নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনকে জানানো হলেও এখনও কোনও সমাধান মেলেনি। তাঁর কথায়, “আমরা সকাল থেকেই নজর রাখছিলাম। হঠাৎ দেখি সিসি ক্যামেরা বন্ধ। সঙ্গে সঙ্গে আমরা কর্তৃপক্ষকে জানাই।”

একই অভিযোগ করেছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সেখ আবজল রহমান। তিনি বলেন, “আমরা ওই সময়ের ফুটেজ দেখতে চেয়েছি। কিন্তু কমিশন এখনও তা দেখাতে পারেনি। ফলে গোটা বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। যদিও প্রশাসন বা নির্বাচন কমিশনের তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *