Mamata Banerjee: মহিলা-শিশুদের মারধর করতেন কালীঘাটের প্রাক্তন OC, পুলিশ পর্যবেক্ষদের টেনে আনব, হুঁশিয়ারি মমতার - Bengali News | Mamata Banerjee reactions over Former OC of Kalighat - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: মহিলা-শিশুদের মারধর করতেন কালীঘাটের প্রাক্তন OC, পুলিশ পর্যবেক্ষদের টেনে আনব, হুঁশিয়ারি মমতার – Bengali News | Mamata Banerjee reactions over Former OC of Kalighat

Spread the love

কলকাতা : কালীঘাটের ওসি (Kalighat OC Controversy) নিয়ে জোর তরজা শুরু হয়েছে। হাতে আগ্নয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করার পরই সাসপেন্ড করা হয় গৌতম দাসকে (Goutam Das)। এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের প্রাক্তন ওসি নাকি মহিলা ও শিশুদের মারধর করেছিলেন। শুধু তাই নয়, পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

মমতার বিস্ফোরক অভিযোগ

শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই কালীঘাটের প্রাক্তম ওসিকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন,”মহিলা এবং শিশুদের মেরেছিলেন কালীঘাটের ওসি। শনিবার তাঁকে সাসপেন্ড করা হয়েছে।”

পুলিশ পর্যবেক্ষদের হুঁশিয়ারি

এরপরই পুলিশ পর্যবেক্ষকদের হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, পুলিশ পর্যবেক্ষকেরা ভাবছেন, ৪ মে-র পরে উত্তরপ্রদেশ বা যে রাজ্য থেকে এসেছিলেন, সেখানে পালিয়ে যাবেন! তাঁদের প্রত্যেককে টেনে নিয়ে আসা হবে। অসাংবিধানিক কাজে মদত দেওয়ার জন্য আদালতে টেনে নিয়ে যাওয়া হবে। কাউন্টিং এজেন্টদের বৈঠকে এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে সেই খবর পাওয়া গিয়েছে। মমতার এই মন্তব্যের পরই চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহল বলছে, এখানে পুলিশ পর্যবেক্ষক বলতে কি মমতা সিংঘম অজয়পাল শর্মার দিকেই ইঙ্গিত করলেন?

এদিকে, কালীঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। কিন্তু, তাঁর বিরুদ্ধেও বিস্তর অভিযোগ সামনে আসছে। চামেলির নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী মানব গুহ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করলেন চামেলির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। তিনি চামেলির সঙ্গে ‘আসামি’ শব্দটিও জুড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “এরপরেও কি নির্বাচন কমিশন তাঁকে কালীঘাট থানার ওসি রাখবে? ঘটনা সামনে আসার পরই অভিযোগ খতিয়ে দেখতে কলকাতার সিপিকে নির্দেশ দিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *