Convertible মার্কেটে এল নতুন গাড়ি, কী কী Features রয়েছে BMW M440i-তে?
ভারতের বাজারে লাক্সারি Convertible গাড়ির মার্কেট সাইজ খুব একটা বড় নয়। তবে, ইদানিং উচ্চবিত্ত এবং ধনী ক্রেতাদের একাংশ কনভার্টিবল গাড়ি কেনার প্রতি আকর্ষিত হয়েছেন। লিমিটেড অপশনের এই মার্কেট দখল করতেই এ বার ঝাঁপিয়ে পড়ল BMW। ভারতে লঞ্চ হয়েছে BMW M440i।
4 Series Platform-এই নতুন এই গাড়িটি লঞ্চ করেছে BMW। গাড়ির সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এর হেডরুফ। ইলেক্ট্রনিক্যালি অপারেটেড এই হেডরুফ সম্পূর্ণ বন্ধ অবস্থা থেকে সম্পূর্ণ খুলতে সময় নেয় মাত্র ১৮ সেকেন্ড। BMW-র লেটেস্ট স্টাইলিং অপশনও Available এই গাড়িটিতে। সামনে রয়েছে জোরালো LED হেড লাইট এবং DRL। এ ছাড়াও Air Intake-এর জন্য রয়েছে একটি বড় Kidney Grill। গাড়িটিতে রয়েছে ১৯ ইঞ্চির অ্যালয় হুইল। সামনের অংশে রয়েছে প্রিমিয়াম M ব্যাজিং।
৪ সিটার এই গাড়ির সামনের কেবিনে রয়েছে একটি ১৪.৯ ইঞ্চির Curved Touchscreen Infotainment System। এ ছাড়াও থাকছে Digital Instrument Cluster, পাওয়ারড সিট, ক্লাইমেট কন্ট্রোল এবং Ambient Lighting। বিনোদনের জন্য গাড়ির মধ্যেই থাকছে Harman Kardon-এর ১২ স্পিকারের সাউন্ড সিস্টেম।
এই গাড়িতে একটি ৩.০ লিটারের ইনলাইন, সিক্স সিলিন্ডার টার্বো পেট্রল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন থেকে ৩৭৪ Bhp পাওয়ার এবং ৫০০ Nm টর্ক উৎপন্ন হয়। গাড়িটিতে রয়েছে ৮ স্পিড অটোমেটিক গিয়ার বক্স এবং BMW All-Wheel-Drive Feature-ও
ভারতের বাজারে Black Sapphire, Mineral White, Portimao Blue, Arctic Race Blue, Brooklyn Grey, Cape York Green এবং Fire Red — এই সাতটি রঙে গাড়িটি পাওয়া যাবে। এই গাড়ির এক্স শোরুম দাম শুরু ১.০৯ কোটি টাকা থেকে।