‘সমালোচনার কোনও জবাব দিতে চাই না...’, অপরাধ করেও ঔদ্ধত্য কমছে না রিয়ান পরাগের - 24 Ghanta Bangla News
Home

‘সমালোচনার কোনও জবাব দিতে চাই না…’, অপরাধ করেও ঔদ্ধত্য কমছে না রিয়ান পরাগের

Spread the love

বড় রান করেও জিতল না রাজস্থান

এত বড় স্কোর করেও শেষ হাসি হাসতে পারেনি রাজস্থান। দিল্লি ক্যাপিটালস (DC) দারুণ ব্যাটিং করে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় এবং টানা তিন ম্যাচ হারের ধারা ভেঙে দেয়। দিল্লির জয়ের ভিত গড়ে দেন ওপেনার কেএল রাহুল (KL Rahul) ও পাথুম নিশঙ্কা (Pathum Nissanka)। দু’জনে মিলে ১১০ রানের জুটি গড়ে তোলেন। রাহুল করেন ৪০ বলে ৭৫ রান, আর নিশঙ্কা করেন ৩৩ বলে ৬২ রান। পরে ত্রিস্তান স্টাবস (Tristan Stubbs) ও আশুতোষ শর্মা (Ashutosh Sharma) শান্ত মাথায় ম্যাচ শেষ করেন, হাতে তখনও ৫ বল বাকি।

সমালোচনা নিয়ে কী বললেন রিয়ান?

ম্যাচ শেষে রিয়ান পরাগ স্পষ্ট জানিয়ে দেন, বাইরের সমালোচনা তাঁকে ভাবায় না। তাঁর মতে, ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলের জয়ই আসল। তিনি বলেন, ‘আমি মনে করি না, সমালোচকদের বা এই নিয়ে যারা কথা বলছে তাদের কিছু বলার দরকার আছে। দিনের শেষে আমার কাজ দলকে দুই পয়েন্ট এনে দেওয়া। আমরা যদি ম্যাচ হেরে যাই, তা হলে আমার রান বা ইনিংসের কোনও মূল্য নেই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *