মূল্য দিতে হচ্ছে পুরো মানবজাতিকে, পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে সতর্ক করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব - 24 Ghanta Bangla News
Home

মূল্য দিতে হচ্ছে পুরো মানবজাতিকে, পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে সতর্ক করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

Spread the love

পশ্চিম এশিয়ার সংঘাত কমার কোনও লক্ষণ এখনও দেখা যায়নি। চুক্তি এবং সমঝোতা নিয়ে নতুন করে প্রস্তাব দিয়েছিল ইরান। তবে ওই প্রস্তাব খারিজ করে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন তিনি বলেও জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। এরই মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে সতর্ক করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই যুদ্ধের মূল্য দিতে হচ্ছে পুরো মানবজাতিকে বলে জানিয়েছেন তিনি। ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও খারাপ হচ্ছে বলেও জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব (United Nations Secretary General Antonio Guterres)। এই সংঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ করতে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার কথাও বলেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *