মায়ের সঙ্গে বচসার জেরে আত্মহত্যা ছেলের, দেহ উদ্ধার হতেই গলায় ফাঁস দিলেন মহিলা - 24 Ghanta Bangla News
Home

মায়ের সঙ্গে বচসার জেরে আত্মহত্যা ছেলের, দেহ উদ্ধার হতেই গলায় ফাঁস দিলেন মহিলা

Spread the love

মায়ের সঙ্গে বচসা হয়েছিল ছেলের। মা হয়তো বেশিই বকাবকি করেছিলেন। সেই অভিমানেই বিষ খেয়ে আত্মহত্যা করেছিল ছেলে। আর ছেলের দেহ উদ্ধার হতেই গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিলেন মা-ও। চাঞ্চল্যকর এই ঘটনা শুক্রবার উত্তরপ্রদেশের ইটাওয়াতে ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ইটাওয়ার বাসিন্দা বছর ২১ বয়সি বিবেক কুমারের সঙ্গে তাঁর মা গুড্ডু দেবীর বচসা বাধে। যদিও, কী নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল, তা স্পষ্ট নয়। বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পরে নিজের ঘরে ঢুকে যান বিবেক। সেখানেই বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরে বিবেককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন গুড্ডু দেবী। এর পরেই গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বছর ৫৫-র ওই মহিলা। শুক্রবার রাতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

এ বিষয়ে পুলিশ আধিকারিক প্রীতি সেনগার বলেন, ‘শুক্রবার রাতের ঘটনা। দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্ততের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। মা ছেলের মধ্যে কী নিয়ে বচসা বেধেছিল, তাঁদের সম্পর্ক আগে থেকেই তিক্ত ছিল কি না এবং দু’টি ঘটনা নিছকই আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য রহস্য রয়েছে, তা তদন্ত করে দেখা হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *