জ্বালানির দামে ধাক্কা, দিনে ১০০ ফ্লাইট কমাচ্ছে এয়ার ইন্ডিয়া
শুক্রবার সংস্থার সিইও ক্যাম্পবেল উইলসন কর্মীদের উদ্দেশে এক অভ্যন্তরীণ বার্তায় জানান, এপ্রিল ও মে মাসে কিছু ফ্লাইট কমানো হয়েছে। আগামী মাসগুলিতেও এই কাটছাঁট চলবে। তিনি কর্মীদের বলেন, ‘তোমাদের অনেকেই লক্ষ্য করে থাকবে, আমরা এপ্রিল ও মে মাসে কিছু ফ্লাইট কমিয়েছি।’