Kalighat OC Change: সরলেন ওসি গৌতম, এলেন চামেলি, আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্টের পরই বড় পদক্ষেপ – Bengali News | Election Commission Change OC Kalighat For Controversy
কলকাতা: উর্দি পরে হাতে বন্দুক নিয়ে বিতর্কে ওসি। যা নিয়ে বিতর্কের অন্ত ছিল না। এরপর কালীঘাট থানার ওসিকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। তাঁর জায়গায় এবার দায়িত্ব সামলাবেন ওসি চামেলী মুখোপাধ্যায়। তিনি এতদিন উল্টোডাঙা থানার ওসি ছিলেন।
বস্তুত, আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ওসি গৌতম দাসের একটি ছবি ভাইরাল হয়। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি’। এই ছবি প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়। সিইও দফতরে চিঠি দেন রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। প্রশ্ন তোলা হয়, এই আগ্নেয়াস্ত্র চালানোর জন্য তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কি না। উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় তৃণমূল।
জয়প্রকাশ মজুমদার কী লিখেছিলেন? “শুধু উদ্বেগজনকই নয়, আইনগত দৃষ্টিতেও অত্যন্ত আপত্তিকর এই ছবি। এখানে দেখা যাচ্ছে, ওসি হাতে একটি অত্যাধুনিক অস্ত্র নিয়ে সামনে কারও দিকে তাক করে রয়েছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।”
এরপরই আজ দেখা গেল ওসি কালীঘাট গৌতম দাসকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। নিয়ে আসা হয় নতুন ওসিকে। ওসি চামেলি উল্টোডাঙার মহিলা থানা এতদিন সামলাচ্ছিলেন। এবার থেকে তিনিই আপাতত সামলাবেন কালীঘাট থানা।