Indian Railways Executive Pod: বিমানে বিজ়নেস ক্লাসের সুবিধা এবার ট্রেনেও, তৈরি হচ্ছে প্রিমিয়াম এক্সিকিউটিভ পড - Bengali News | Indian Railways Premium Executive Pod: Train Travel Like Flight Business Class know in details - 24 Ghanta Bangla News
Home

Indian Railways Executive Pod: বিমানে বিজ়নেস ক্লাসের সুবিধা এবার ট্রেনেও, তৈরি হচ্ছে প্রিমিয়াম এক্সিকিউটিভ পড – Bengali News | Indian Railways Premium Executive Pod: Train Travel Like Flight Business Class know in details

Spread the love

প্রিমিয়ম এক্সিকিউটিভ পডImage Credit: Freepik

নয়া দিল্লি : ট্রেনে (Train Service) এবার ফ্লাইটের মতো সুবিধা। ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন, কিন্তু মনে হবে আপনি বসে আছেন ফ্লাইটের বিজ়নেস ক্লাসে (Flight Business Calss)। থাকবে নিজস্ব কেবিন। সেই কেবিনে থাকবে উন্নত প্রযুক্তি। আপনি ইচ্ছেমতো শুয়ে-বসে যেতে পারবেন। অফিসের কাজ করতে পারবেন। সেইসঙ্গে পাবেন দারুণ খাবার। যা সাধারণ ট্রেনের কামরা থেকে সম্পূর্ণ আলাদা। মনেই হবে না যে আপনি ট্রেনে যাচ্ছেন। বড় উদ্যোগ নিতে চলেছে ভারতীয় রেল। বিলাসবহুল ও আরামদায়ক যাত্রার ক্ষেত্রে বড় সুযোগ পেতে চলেছেন যাত্রীরা।

জানা গিয়েছে, যাত্রীদের জন্য অত্যাধুনিক প্রিমিয়াম এক্সিকিউটিভ পড (Premium Executive Pod) আনতে চলেছে ভারতীয় রেল। আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের শিক্ষার্থীরা এই পডের ধারণা দিয়েছে। ডিজ়াইন তৈরির পর্যায়েও রয়েছে। যদি তা বাস্তবায়িত হয় তাহলে দ্রুতগতির ট্রেনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। ভবিষ্যতে ট্রেন ভ্রমণকে আরও আরামদায়ক, ব্যক্তিগত এবং প্রিমিয়াম করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

অত্যাধুনিক প্রিমিয়াম এক্সিকিউটিভ পড কী কী সুবিধা?

ব্যক্তিগত পড। অর্থাৎ আপনার ও আপনার পরিবারের জন্য ব্যক্তিগত কেবিন থাকবে। উন্নত প্রযুক্তির সিট থাকবে। নিজের পরিবারকে নিয়ে আরাম করে শুয়ে-বসে যাত্রা করতে পারবেন। স্বতন্ত্র আলো পাবেন। আপনি বসে অফিসের কাজ করতে পারবেন। কাজের জন্য আলাদা ডেস্কের সুবিধা পাবেন। বিশেষ স্টোরেজ থাকবে। উন্নত কানেক্টিভিটি থাকবে আপনার বিশেষ কামরায়।

প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা

প্রিমিয়াম পডের বিশেষ নকশাটি বিশেষভাবে দ্রুতগতির ট্রেনের জন্য তৈরি করা হয়েছে। যেখানে যাত্রীরা ফ্লাইটের মতো উন্নতমানের ও আরামদায়ক ভ্রমণ উপভোগ করবেন। ভবিষ্যতে যাত্রীরা ট্রেনের বিজনেস ক্লাস আসনে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও, এই ট্রেনে বিজনেস ক্লাসের মতো ব্যক্তিগত আসন বিন্যাসের ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।

নকশাটি খতিয়ে দেখছেন রেলের কর্মকর্তারা। এই ধরনের নকশা ভারতীয় রেলের প্রিমিয়াম ভ্রমণকে নতুন রূপ দিতে পারে। তবে, বিজ়নেস ক্লাস আসন চালু করার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *